ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি কাওসার, সম্পাদক শামীম


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৬:৩৩

শরীয়তপুরের গোসাইরহাট প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে গোসাইরহাট পৌর সদরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লক্সে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ইকবাল আহমেদ বাচ্ছু ছৈয়ালের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি সাইফুল্লাহ কাউসার (দৈনিক মানবকণ্ঠ জেলা প্রতেনিধি), সহ-সভাপতি রফিকুল ইসলাম (পগোয়েন্দা ডায়রী), হানিফ ফরাজি (দৈনিক খবর), সুশান্ত ভাওয়াল (একতা পত্রিকা), সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীম (৭১ টেলিভিশ), সহ-সম্পাদক মো. সাহেদ আহমেদ (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক এসএম নাজমুল হোসেন (দৈনিক যায়যায়দিন), অর্থ সম্পাদক লুৎফর রহমান মামুন, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান খান (বাংলা প্রোর্টাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন দাশ (আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক হাসান আলী (দৈনিক আজকের দর্পণ), সাহিত্য সম্পাদক মোয়াজ্জেম (দৈনিক ঐশী বাংলা)।

এর আগে প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসমলাম সিকদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সুশান্ত ভাওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চারজন নতুন সদস্যকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়। তারা হলেন- মো. জানে আলম ওয়াহিদ (দৈনিক সরেজমিন বার্তা), মো. মোয়াজ্জেম হোসেন (দৈনিক ঐশী বাংলা), মো. উজ্জল হোসেন (দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), লুৎফর রহমান মামুন (আমাদের কণ্ঠ)।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত