জাতীয় শোক দিবস উপলক্ষে
বাগেরহাট জেলা সমিতির উদ্যাগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকাস্থ বাগেরহাট জেলা সমিতির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মোতালিব প্লাজার হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত আইজিপি ও ঢাকাস্থ বাগেরহাট জেলা সমিতির সভাপতি ড. আব্দুর রহিম খান। ঢাকাস্থ বাগেরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক ও মোতালিব প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সাংসদ আমিরুল আলম মিলন, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহাজদা, চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কর কমিশন মঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোজিনা পান্না, মৈত্রী গ্রুপের চেয়ারম্যান কেএম ফরিদ হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকাস্থ বাগেরহাট জেলা সমিতির নেতৃবন্দসহ মোতালিব প্লাজা মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জান জীবন, পিন্টু খান, শাহ আলম, ইমতিয়াজ পারভেজ, শেখ হুমায়ন, ইমরান খান, আকিবুল ইসলাম আরিয়ান, মোহাম্মদ রিপনসহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
এমএসএম / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল