ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নেকাব ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতির তীব্র প্রতিবাদ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১২-১-২০২৬ বিকাল ৫:২৪

নেকাব পরিধান নিয়ে বিএনপির এক নেতার বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। 

সোমবার ১২ জানুয়ারি'২৬ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মুসলিম নারীর নেকাব কেবল একটি পোশাক নয়; এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদত এবং পর্দার একটি গুরুত্বপূর্ণ রূপ। তিনি উল্লেখ করেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পর্দা ও শালীনতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন— “বল (হে নবী), ঈমানদার নারীদেরকে যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপর টেনে নেয়” (সুরা আহযাব, ৩৩:৫৯)।

নূরুল ইসলাম বলেন, নেকাব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ওই নেতার জঘন্য মন্তব্য শুধু ইসলামী শরিয়তের পরিপন্থী নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকার হরণ করার হীন অপচেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের সংবিধানের ৪১(১)(ক) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও ধর্মীয় অনুশাসন প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR-এর ১৮ নম্বর অনুচ্ছেদেও ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় প্রকাশের স্বাধীনতা স্বীকৃত।

ছাত্রশিবির সভাপতি আরও বলেন, ইসলামের বিধান নিয়ে বিদ্রূপ করা কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না। এটি সরাসরি ধর্মকে উপহাস করার শামিল। বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নূরুল ইসলাম নেকাব ইস্যুতে বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য সংশ্লিষ্ট নেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল