উত্তরার সিটি গেস্ট হাউস থেকে নারীসহ গ্রেফতার ৮
রাজধানীর উত্তরার সিটি গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত ৩ নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৭নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের বাসা নং-১, উত্তরা সিটি গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে মানবপাচার চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো- মো. ওমর ফারুক (৪২) পিতা মোতালেব, মো. জীবন আকন্দ (২৯) পিতা রুহুল আমিন, মো. জাহাঙ্গীর আলম (৩৮) পিতা সামসুদ্দিন, মো. ফাইম (২২) পিতা জালাল মিয়া, মো. সজীব মিয়া (২৮) পিতা মো. রহমান খান, মোছা. সালমা আক্তার (২০) পিতা মো. আলম, মোছা. বিলকিস আক্তার (২০) মৃত নুর ইসলাম এবং মোছা. শান্তনা (২০) পিতা মো. খাইরুল ইসলাম।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মানবপাচার চক্রের সাথে জড়িত থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। আরো জানা যায়, তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতীদের আবাসিক হোটেল, গেস্ট হাউসের আড়ালে দেহ ব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত ১নং আসামি মো. ওমর ফারুক ও ২নং আসামি মো. জীবন আকন্দকে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত গেস্ট হাউসের রিসিপশনের টেবিলের ড্রয়ার হতে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) এবং গেস্ট হাউসের রুমের বিছানার নিচ হতে ২০টি কনডম উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মাদক ও কনডমসহ থানায় এনে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়। মামলা শেষ উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকায় কোথাও কোনো ধরনের অপরাধ হচ্ছে এমন তথ্য কারো কাছে থাকলে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর অনুরোধ রইল। এ এলাকায় কোনো ধরনের অপরাধের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। এখানকার সর্বস্তরের মানুষের সেবায় আমার থানার দরজা সব সময় খোলা।
T.A.S / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন