১৭ বছর পর মোংলায় প্রকাশ্যে বিএনপির জনসভা
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোংলায় প্রকাশ্যে খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছে বিএনপি। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী এ জনসভার আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মো. আলাউদ্দিন, জুলফিকার আলী গামা, মো. জসিম উদ্দিন, শফিকুল ইসলাম শান্ত ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম প্রমুখ।
বক্তৃতায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা-সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেননি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।
তারা আরো বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে মোংলায় বিএনপি প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময় গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এর ফলশ্রুতিতে ১৭ বছর পর মোংলা পৌর বিএনপি প্রকাশ্যে জনসভার আয়োজন করে।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান