ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে পরিবহন শ্রমিক অফিসের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৪ বিকাল ৭:১৯

নাটোরের গুরুদাসপুর উপজেলা শাখার ট্রাক-ট্রাংলরি ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক অফিসের নবনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিক সদস্যরা।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁচকৈড় শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ের সামনে কমিটি বঞ্চিত শ্রমিক সদস্যদের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক সদস্য হাসিবুল হাসান @ শিশির।

তিনি বলেন, গুরুদাসপুর শাখার শ্রমিক অফিস বিগত দিনে আওয়ামী লীগ নেতা কর্মীদের দখলে ছিলো। গত ৫ আগস্ট গণঅভূত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস সরকার পতনের পর থেকে পরবর্তী সময়ে নতুন কমিটির নেতৃত্বে অফিসটি দখলমুক্ত হয়। এরপর থেকে অফিসটি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। অথচ গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেখা যায়। সেখানে সভাপতি-রবিউল শাহ ও সাধারন সম্পাদক চাউল ব্যবসায়ী আসাদুজ্জামানের নাম উল্লেখ্য করে ১৫ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ পায়। ওই কমিটিতে অন্তর্ভুক্ত দেখা যায় মাসুম বিশ্বাস, লাবলু প্রাং, মনি প্রাং, আমিরুল শাহ, জাহাগীর সরদার ও জামিরুল।

কমিটিতে আরোও দেখা যায় আওয়ামী লীগ সমর্থীত শ্রমিক সদস্যদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। গুরুদাসপুর শাখার চাঁচকৈড় শ্রমিক ইউনিয়ন অফিস ও দায়িত্বে থাকা কোন সাধারন শ্রমিক সদস্যই নতুন কমিটি গঠনের ব্যাপারে জানেন না। তাই অবিলম্বে ওই পকেট কমিটি বাতিল চান তাঁরা। দ্রুত সময়ে কমিটি বাতিল করে সাধারন শ্রমিকদের মতামত নিয়ে নতুন কমিটি গঠনের অনুরোধ জানান জেলা কমিটির কর্তৃপক্ষের নিকট।

এছাড়াও সাধারণ শ্রমিকদের পক্ষে আরোও বক্তব্য রাখেন, শ্রমিক সদস্য রেজা শাহ , লিটন প্রামানিক। তারা বলেন, শ্রমিক ইউনিয়ন অফিসের কমিটিতে আওয়ামী লীগ সমর্থীত কোনো সদস্য থাকতে পারবে না। এমনকি কমিটিতে আওয়ামী লীগের ‘আ’ থাকলে সেই কমিটি মেনে নেওয়া হবে না। এসময় শ্রমিক ইউনিয়ন শাখার অন্তত ৬০ জন শ্রমিক সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল শাহ ও সধারন সম্পাদক আসাদুজ্জামান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সকল নিয়ম মেনেই তাদের কমিটির অনুমোদন দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি। তাছাড়া তাদের কমিটিতে কোনো আওয়ামী লীগ সমর্থীত কোনো সদস্য নেই। প্রকৃত শ্রমিক ও বিএনপি সমর্থীত শ্রমিক নিয়েই কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির