ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১২:১৭

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৭০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তারপর মাছগুলো স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।  

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১০ টার দিকে মেঘনা ও জয়ন্তী নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম।

জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ পরিচালনার সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ৭০ কেজি মা ইলিশের সাথে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত মাছ সিরাজ উদ্দিন কওমী মাদরাসাসহ আরো দুটি এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

গোসাইরহাট উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার আজ ৭ দিন। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত ৭০কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। পরে ৩ হাজার মিটার কারেন্ট জাল গুলি জনগনের সামনে বিনষ্ট করেন৷ জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। 

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল বলেন, মা ইলিশ বা জাটকা ধরে ফেললে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করে, তারা ক্ষতিগ্রস্ত হবেন। বড় ইলিশ উৎপাদন হলে যারা এখন ইলিশ আহরণে সম্পৃক্ত তারাই সে সময় লাভবান হবেন। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত