ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে আওয়ামী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারে বিএনপি’র আনন্দ মিছিল


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৪০

নাটোরের গুরুদাসপুরে আওয়ামী পন্থী এক ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর বাজারে ওই আনন্দ মিছিল ও চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভও করেছেন  বিএনপির ওই নেতাকর্মীরা।

গ্রেপ্তারকৃত আয়ুব আলী উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চেয়ারম্যান আয়ুব আলীসহ ১১ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি’র সহসভাপতি ও মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী। ওই মামলাতেই শুক্রবার বিকালে ইউপি চেয়ারম্যান আয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদি প্রধান শিক্ষক ফিরোজ আলী বলেন, আওয়ামী লীগের শাসনামলে চেয়ারম্যান আয়ুব আলী ২০২৩ সালে মোটা অংকের চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় মরিয়ম মেমোরিয়াল বিদ্যালয়ের ১৩ শতাংশ জায়গা দখলে নিয়েছিলেন। বিষয়টি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে জানালেও কোনো লাভ হয়নি। একরণে তিনি চেয়ারম্যান আয়ুবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে আয়ুব আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

চেয়ারম্যান আয়ুব আলীর বড় ভাই নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে তার ভাইয়ের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকালে চায়ের দাওয়াতে থানায় ডেকে নিয়ে তার ভাইকে ওই মালায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান আয়ুব আলীকে চাঁদাবাজি মামর্র্লায় গ্রেপ্তার করা হয়েছে।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির