কাপাসিয়ায় বিএনপি নেতা হারুন অর রশিদের জানাজা সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি'র ২ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া বাজারের প্রবীণ ফার্নিচার ব্যবসায়ী হারুন অর রশিদের (৬৫) জানাজা নামাজ ১৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাপাসিয়া পশ্চিম পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
স্থানীয় দস্যু নারায়ণপুর দক্ষিণ পাড়া হায়দার আলী মুন্সী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিএনপি নেতা জহুরুল ইসলাম ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, বিএনপি নেতা তৈয়বুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহিবুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম অশ্রু।
মরহুম হারুন অর রশিদের জানাজা নামাজ পড়ান মাওলানা মোহাম্মদ রফি উদ্দিন। এর আগে মরহুমের ছোট ভাই রাফাত উল্লাহ উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া প্রার্থনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, ৩ ভাই ও ৪ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
T.A.S / T.A.S
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত