ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু মানুষের কোন স্বাধীনতা ছিল না


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৫৪

গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু মানুষের কোন স্বাধীনতা ছিল না।

এই সময় বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোন কার্যকারীতা ছিল না। এ দেশে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের কোন ভোটাধিকার ছিল না। কুড়িগ্রামের উলিপুরে পথসভায় কথা গুলো বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলায় বিএনপির কার্যালয় চত্বরের পথসভায় তিনি এসব কথা বলেন। পথ সভা শেষে পৌর সদরে জনগনের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরন করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আদালত ছিল কিন্তু কোন ন্যয় বিচার ছিল না। আদালতের এজলাসে দাড়িয়ে থাকা বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের উপর রায় নির্ধারিত হত। প্রশাসন ছিল কিন্তু কোন নিরপেক্ষতা ছিল না। র‌্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের কোন নিরাপত্তা ছিলনা। অথচ র‌্যাব পুলিশ গঠন করা হয়েছিল দেশের মানুষকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় র‌্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবনের নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। এই ১৬ বছর বিএনপি দাবী করে আসছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষের ভোটাধিকার ফিরে পাবার জন্য, র‌্যাব পুলিশকে নিরপেক্ষ হওয়ার জন্য।

এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দেশে ছিলেন না কিন্তু আমাদের রক্ষার জন্য দুরন্তর পথ সংগ্রাম চালিয়ে গেছেন। সারাদেশে এই ১৬ বছরের বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তবুও আমরা রাজপথ ছাড়ি নাই। গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান। শেষে তিনি বলেন, তারেক রহমানের নিদের্শ দলের কোন নেতা-কর্মী বিশৃঙ্খলা অনিয়ম ও জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়ালে দল তাদেরকে ক্ষমা করবে না সে যত বড়ই নেতা হোক। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিষ্টের দোষররা যাতে দলের আশ্রয় প্রশ্রয় না পান এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, উলিপুর উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুল ইসলাম লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ্জাকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ। 

T.A.S / T.A.S

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ