ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

স্বৈরাচার হাসিনার পতন হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১:৪৯

সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার সাধারণ মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না লিফলেট এবং ছোট বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ করেছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে শুরু করে পাটকেলঘাটা হয়ে তালা উপজেলা বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে ধানের শীষসংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশে নতুন এক রাজনীতির সূচনা হয়েছে। মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। কোনো ধরনের অসাংগঠনিক কাজকে প্রশ্রয় দেয়া হবে না। কিছু অংশ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, কাউন্সিলর সফিকুল আলম বাবু, মাদুদ রানা সবুজ, সুমন রহমান, তরিকুল ইসলাম পল্লব, দেবাশীষ চৌধুরী, মেহেদী হাসান, আরিফ ইকবাল, মো. জীবন, শামীম হোসেন রাজা, মো. রিপন প্রমুখ।

T.A.S / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু