ক্লাচ ছাড়াই বদলে যাবে মোটরসাইকেলের গিয়ার
এই প্রথম মোটরসাইকেলে সংযুক্ত হলো গাড়ির গিয়ার। নতুন প্রযুক্তির এ বাইক তৈরি করছে অস্ট্রিয়ার কোম্পানি কেটিএম। এতে যুক্ত করা হচ্ছে অটোমেটেড ম্যানুয়াল গিয়ারবক্স (এএমটি)। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বর্তমানে লাইম লাইটে থাকা অস্ট্রিয়ার অটোমোবাইল কোম্পানিটি।
জানা গেছে, কিছুদিন পরেই ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইআইসিএমএ বাইক প্রদর্শনী। এই প্রদর্শনীতে পাঁচটি বাইক নিয়ে হাজির হতে চলেছে কেটিএম। বর্তমানে কয়েকটি বাইকের টেস্টিং চালাচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভারের দেখা পাওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা দানা বেঁধেছে। এদিকে কেটিএম-এর টিজারেও তাদের ফ্ল্যাগশিপ মডেলে ক্লাচ লিভার দেখানো হয়নি। ফলে এটি এএমটি গিয়ারবক্সের ইঙ্গিত দিচ্ছে।
বেশ কিছু দিন ধরেই বাইকে ডিসিটি গিয়ারবক্স ব্যবহার করছে হোন্ডা। আবার ইয়ামাহা অটো গিয়ারবক্সসহ এমটি ০৯ বাজারে এনেছে।
আর বিএমডব্লিউও তাদের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আর ১৩০০ জিএস অ্যাডভেঞ্চার মডেলে এমটি প্রযুক্তি ব্যবহার করে আসছে। ফলে কেটিএমের আসন্ন প্রযুক্তি বাজারে সাড়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
T.A.S / T.A.S
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?