মাছের প্রজেক্টে পানি সেচতে গিয়ে প্রাণ গেল চাষির
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক মাছচাষির মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নিত মো. জাহাঙ্গীর আলম (৫০) ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যাসন্তানের জনক ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর তার মাছের প্রজেক্টের পুকুরের পানি সেচে মাছ বিক্রি করেন। এরপর পুকুরে পুনরায় পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরেপড়ে তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে প্রজেক্টে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রজেক্টের পানিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই মাছচাষির মৃত্যু হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
T.A.S / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত