গুরুদাসপুরে নীতিমালা অনুসারে সার ও কমিশন পাচ্ছে না খুচরা ব্যবসায়ীরা
সরকারি নীতিমালা অনুযায়ী নাটোরের গুরুদাসপুরে বিসিআইসি ডিলারগণ খুচরা ব্যবসায়ীদের সার ও কমিশন না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার ডিলাররা। সোমবার (২১অক্টোবর) বেলা ১১ টায় পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ একটি রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা খুচরা সার ডিলার কমিটির সভাপতি আলহাজ শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়েম সরদার, আতিকুল ইসলাম, ফেরদৌস আলম, আরব আলী, হাফিজুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের খুচরা সার ডিলাররা উপস্থিত ছিলেন।
খুচরা সার ব্যবসায়ীরা বলেন, তারা সরকারি পরিপত্র অনুসারে নিয়মনীতি অনুসরন করে খুচরা সার ব্যবসায়ী হিসাবে জামানত সাপেক্ষে সরকারীভাবে নিয়োগ পেয়েছেন। নীতিমালা অনুসারেই দীর্ঘ সময় তারা সরকার নিযুক্ত ডিলারদের মাধ্যমে প্রাপ্ত সারের ৫০ শতাংশ ও নির্ধারিত কমিশন পেয়ে আসছিলেন। কিন্তু গত আগষ্ট মাস থেকে বিসিআইসি সার ডিলারগন খুচরা ব্যবসায়ীদের সরবরাহ বন্ধ রেখেছে। বেশি মুনাফা লাভের আসায় ডিলাররা সিন্ডিকেট করছে। এ কারনেই খুচরা ব্যবসায়ীরা সার ও কমিশন পাচ্ছেনা। বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও সুবিচার না পাওয়ার দাবী ওই ব্যবসায়ীদের ।
তারা আরো জানান- হাতের নাগালে সার না পেয়ে কৃষকরা হয়রানীর শিকার হচ্ছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা সদরে এসে তাদের সার সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় অপচয় হচ্ছে, উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। সরকারি নীতি অনুযায়ী কমিশনসহ সার পাওয়ার দাবি জানান সংশিষ্ট কর্মকর্তার কাছে।
এব্যাপারে বিসিআইসি সার ডিলার প্রতিনিধি আব্দুস সোবাহান মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। সরাসরি যোগাযোগের পর তিনি মন্তব্য করবেন বলে জানান।
উপজেলা নির্বাহী ও বীজ সার মনিটরিং কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, খুচরা সার ব্যবসায়ীরা তাদের অভিভুক্ত বিসিআইসি ডিলারদের কাছে সার না পাওয়ার বিষয়টি লিখিতভাবে জানালে তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি