ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন ওয়েবসাইট উদ্বোধন


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:৫০

গত রবিবার, ২০ অক্টোবর ২০২৪ সাউথইস্ট ইউনিভার্সিটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করে। সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন। নতুন ওয়েবসাটটি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন তিনি।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এনায়েতুর রহমান, বোর্ড সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানগণ এবং আইটি বিভাগের গুরুত্বপূর্ণ সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন নতুন ওয়েবসাইটের বৈশিষ্ট্য ও ব্যবহার নিয়ে বিশদ বর্ণনা দেনে। নতুন এই সাইটটি একটি গতিশীল ও কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি অভিহিত করেন।

ওয়েবসাইটটি বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে, যেখানে একাডেমিক প্রোগ্রাম, গবেষণা উদ্যোগ, ক্যাম্পাস লাইফ, ভর্তি সম্পর্কিত তথ্যসহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এটি সম্ভাব্য ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে।

এই্ নতুন ওয়েবসাইট সাউথইস্ট ইউনিভার্সিটি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এর কমিউনিকেশন শক্তিশালী করার, স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে  প্রতিশ্রুতিবদ্ধ।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?