ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ১


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৫:০

রাজবাড়ীর গোয়ালন্দে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. মমিন শেখ (৪১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দারমানিক গ্রামের মো. কিয়ামুদ্দিন শেখের ছেলে। রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দারমানিক গ্রামের মো. মমিন শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দারমানিক গ্রামের অস্ত্র ব্যবসায়ী মো. মমিন শেখকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে লোহা ও কাঠের তৈরি একটি এয়ারগান, একটি লোহার তৈরি দেশীয় একনলা পাইপগান এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে সোমবার (২১ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত