ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর গুনাগরীস্থ সুরুচি হোটেল ও রাজকুটির রেস্তোরাঁকে জরিমানা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৬:৩

বাঁশখালীতে লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেল এবং রেস্তোরাঁয় খাদ্য পরিবেশন ও পরিচালনার দায়ে উপজেলার গুনাগরীস্থ সুরুচি হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট এবং রাজ কুটির রেস্তোরাঁর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

এ সময় মূল্যতালিকা না থাকায় ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে আরো ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়। রবিবার (২০ অক্টোবর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের নেতৃত্বে গুনাগরী বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল-রেস্তোরাঁ পরিচালনার দায়ে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লিখিত দুই হোটেল-রেস্তোরাঁকে ৫০ হাজার টাকাসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে প্রশাসন। এ সময় কাঁচা সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা এবং মূল্যতালিকা প্রদর্শনের জন্যে সকল ব্যবসায়ীকে পরামর্শ দেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিমের সহযোগিতায় গুনাগরী বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল-রেস্তোরাঁ পরিচালনার দায়ে গুনাগরীস্থ দুই হোটেল-রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন করে আসছিল বাঁশখালীর গুনাগরীস্থ সুরুচি হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট। অবশেষে জরিমানা গুনতে হলো এই হোটেলের মালিককে। তবে এবার নতুন নয়, বরং ইতিপূর্বেও অনেকবার জরিমানা গুনতে হয়েছে এই হোটেল মালিককে।

T.A.S / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির