ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : খুবি উপাচার্য


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৬:২০

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনসংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এই গাছপালা। গাছগুলো বড় হলে ক্যাম্পাসের নির্মল ও মনোরম পরিবেশ আরো দৃষ্টিনন্দন হবে। একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। এজন্য আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। শুধু গাছ লাগালেই চলবে না, এর যত্নও নিতে হবে; যাতে গাছগুলো বেঁচে থাকে। এছাড়া তিনি ক্যাম্পাসের নিচু জায়গাগুলো দ্রুত উঁচু করা এবং রোপিত গাছের চারার যত্ন নেয়ার জন্য এস্টেট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এরপর নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমানও গাছের চারা রোপণ করেন।

পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য