চট্টগ্রামে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোেগে চট্টগ্রাম নগরীর ইপিজেডে এলাকা থেকে মো. সাদেকুল ইসলাম (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (২১ অক্টোবর) রাতে ইপিজেড থানার আকমল আলী রোড এলাকার আসামির শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭-এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭-এর গণমাধ্যম শাখা।
র্যাব জানায়, শিশু মাদ্রাসার আবাসিক এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে সাদেকুল ইসলামের রুমে নিয়ে যান। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। এতে শিশুটি অসুখ হয়ে পড়লে অভিভাবকদের ফোন করেন শিক্ষক সাদেকুল। তারপর বাড়ির লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে যান। ওই সময় শিশুটি তার পরিবারকে সবকিছু খুলে বলে। ওই ঘটনায় পর সোমবার (২১ অক্টোবর) ইপিজেড থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।
গ্রেপ্তার সাদেকুল ইসলাম কক্সবাজারের মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে। গ্রেফতারের পর তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ