ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু


ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি photo ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:১৩

টাংগাইলের ধনবাড়ী উপজেলায় জমকালো আয়োজনে চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার ধনবাড়ী সরকারি কলেজে মাঠে চালাষ ক্রীড়া চক্র আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন এলাকার প্রবীণ ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ মো. খায়রুল ইসলাম মুন্সী, পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফিজুর রহমান লাল।

আরো উপস্থিত ছিলেন- ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ্, ধনবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রফিকুল ইসলাম, চালাষ ক্রীড়া চক্রের সভাপতি মো. রোকনুজ্জামান, সহ-সভাপতি মো. হজরত আলী জীবন, অর্থবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন লিখন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও নাহিদ হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান ও আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিক আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মঞ্জু মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক মো. তানভীর, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. চান মিয়া, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলিম হোসেন বাবু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. রুবেল ছোট, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. লাবলু মিয়া, উন্নয়ন সম্পাদক মো. সুমস আহমেদ, উপ-উন্নয়ন সম্পাদক মো. ইকবাল হোসেন রতন, ধর্মবিষয়ক সম্পাদক মো. রুবেল, দপ্তর সম্পাদক সরল মুন্সী, এবং উপদেষ্টা সহ সংগঠনের সদস্যবৃন্দ।

চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টে জেলা ও উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ ফুটবল একাদশ বনাম ঢাকার ধামরাই ফুটবল একাদশ মুখামুখি হয়। এই ফুটবল খেলা ৯০ মিনিটের আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে। খেলাকে কেন্দ্র করে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও ফুটবলপ্রেমীর উপচেপড়া ভিড় মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা হাজারও ফুটবলপ্রেমীর। মাঠে উৎসবের আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুণ্যে আকৃষ্ট করার চেষ্টা করেন খেলোয়াড়রা।

ফুটবলপ্রেমীদের দর্শক হিসাবে পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রাও। প্রথম খেলায় ৩-১ গোলের ব্যবধানে ধামরাই ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় সিরাজগঞ্জ।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত