গুরুদাসপুরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার বিভিন্ন বাজার মনিটরিং করেছে প্রশাসন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শাকসবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়। মনিটরিং টিমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। দোকানে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্যতালিকা না থাকাসহ চড়ামূল্যে পণ্য বিক্রির অপরাধে পাঁচ দোকান মালিককে বিভিন্ন ধারায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার বলেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে দোকান মালিকদের অবহিত করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রতিটি দোকানে ঝুলিয়ে দিতে বলা হয়েছে। কোনো দোকানে মূল্যতালিকার বাইরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগ পেলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর পাপাপাশি তিনি প্রত্যেক দোকান মালিককে পলিথিন ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি