ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ২২-১০-২০২৪ বিকাল ৫:২৮

সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (SEUDC) আয়োজিত এসইউডিসি ন্যাশনাল্স ২০২৪: ভয়েস ফর রিজারেকশন শিরোনামের বিতর্ক প্রতিযোগিতা গত ১৮ ও ১৯ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে। এতে ৪৮টি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের বিতার্কিক দল অংশগ্রহণ করে। এ বছরে প্রতিযোগিতায় মূল থিম ছিল “ভয়েস ফর রেজারেকশন”, যা জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কণ্ঠস্বরকে পুনরুজ্জীবিত করার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

প্রতিযোগিতার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন, অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে শুভেচ্ছা জানান এবং জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ড. মেহতাব তার বক্তব্যে জুলাই বিপ্লবে সাউথইস্ট ইউনিভার্সিটির চার ছাত্রের শহীদ হওয়া এবং স্বৈরাচারী সরকার ব্যবস্থার বিরূদ্ধে শিক্ষার্থীদের অবিস্মরণীয় আন্দোলনের কথা স্মরণ করেন।
প্রতিযোগিতাটি ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দল সাংবিধানিক, সামাজিক, রাজনৈতিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করে। প্রি-সেমিফাইনাল এবং সেমিফাইনাল পর্বগুলোতে অংশগ্রহণকারীদের কোমধ্যে চূড়ান্ত লড়াইয়ের পর চারটি দল ফাইনালে উঠে আসে।

ফাইনালের বিতর্কের বিষয় ছিল, “এই সংসদ উদার ডিক্টেটরদের মহিমান্বিতকরণে অনুতপ্ত”। প্রতিযোগীরা বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শাসক থেকে শুরু করে বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের নিয়ে যুক্তি তুলে ধরেন এবং দর্শকদের মুগ্ধ করেন।
প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, এবং বিশেষ অতিথি বিচারক শামীমা আফরোজ, গাজীপুর নরী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা জজ, উভয়েই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের চিন্তাশীল ও যুক্তিনির্ভর তর্কের প্রশংসা করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দল চ্যাম্পিয়ন হয় এবং বিইউপি দল রানারআপ হয়।

এই ইভেন্টটি স্পন্সর করেছে বম্বে সুইটস, সানকুইক, সিজান , এক্সেলেন্স বাংলাদেশ, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, giftway, ডেনিম সলিউশনস লিমিটেড,বই বৃক্ষ, officina39, Mediaverse, Live2web, Digital JO’S, রেডিও কার্নিভাল।

T.A.S / T.A.S

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর