ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৪ বিকাল ৫:৩৫

বাঁশখালীতে আয়রন মেশিন দিয়ে কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছমা খাতুন নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হালিয়াপাড়া এলাকার বাচা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা আছমা খাতুন ওই এলাকার ওমান প্রবাসী শাহ আলমের মেয়ে। তিনি বাঁশখালী সরকারি আলাওল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. বাদশাহ বলেন, আছমা খাতুন আমার ভাইপো ওমান প্রবাসী শাহ আলমের চতুর্থ কন্যা। সে আলাওল কলেজ থেকে প্রথম বর্ষের পরীক্ষার্থী। ঘরে আয়রন মেশিন দিয়ে তার কাপড়-চোপড় ইস্ত্রি করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহতবস্থায় উদ্ধার করে তাকে গুনাগরীস্থ মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালীর গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আছমা খাতুন নামে এক রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে ওই রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

T.A.S / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির