ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভালবাসার কবি নজরুল ইসলাম বিশ্বাস পশ্চিমবঙ্গে বই প্রকাশ অনুষ্ঠানে বক্তারা


পশ্চিমবঙ্গের চাপড়া থেকে শাহার আলী photo পশ্চিমবঙ্গের চাপড়া থেকে শাহার আলী
প্রকাশিত: ২২-১০-২০২৪ রাত ১০:৩৭

বুধবার সকাল সাড়ে ৮ টায় পশ্চিমবঙ্গের চাপড়ার নদীয়া নলেজ মিশনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুগধারা পত্রিকার সম্পাদক কবি শিক্ষক ও ডাক্তার নজরুল ইসলাম বিশ্বাসের ১৭ তম কাব্যগ্রন্থ মৃত্যুর উৎসব বাঁচবে না ১৮ তম কাব্যগ্রন্থ যে কথা হৃদয়ে ফোটে ১৯ তম কাব্যগ্রন্থ হৃদয়ের অধিক হৃদয়ে প্রকাশিত হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উৎসা বিশ্বাস।

মৃত্যুর উৎসব বাঁচবে না প্রসঙ্গে শিক্ষাবিদ নূরউদ্দীন বিশ্বাস বলেন নজরুলের ছোট ছোট লেখা সকলের মনে রেখাপাত করবে। কালের বিচারে তা উত্তীর্ণ হোক মহাকবি কালিদাসের আষাঢ়স্য প্রথম দিবসে কিংবা জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে জনমানসে রেখাপাত করেছে সেরকম নজরুল ইসলাম বিশ্বাসের কবিতা সমাদৃত হোক। ভালোবাসা দিয়েই কবি জয় করবেন সবার মন। যে কথা হৃদয়ে ফোটে প্রসঙ্গে সাধক কবি সাহার আলী বলেন সমকালে কবিগুরু এবং চন্ডীদাসের রচনা অসাধারন হলেও পাঠক কতৃক সমাদৃত হয়েছে অনেক পরে। 

কবির গভীর ভাবনার মাধ্যমে হৃদয়ের আলোকিত কথামালা প্রেমের ধারা বয়ে আনে। সাধক রুমি ওমরখৈয়াম বা লালন ফকিরের মত সাধকের উন্মেষ ঘটেছে সারাবিশ্বে তবে তা অনেক বছর পরে। ১৯তম কাব্যগ্রন্থ হৃদয়ের অধিক হৃদয়ে আলোচনা প্রসঙ্গে অরুণ কুমার চক্রবর্তী বলেন এই বই পাঠকের ভালো লাগবে। সংশ্লিষ্ট কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা পাঠ করেন। এছাড়াও বিশেষ অতিথি আহমদ আলী শেখ বলেন পোয়েট্রি ইজ দা ক্রিটিসিজম অফ লাইফ। কিন্তু পাঠক দুর্বোধ্য আধুনিক কবিতা  পড়তে চাই না। সকলকে বইমুখী করার দায়িত্ব আমাদের। উজ্জ্বল বাগচী বলেন ছোট্ট অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম এবং প্রকাশিত কাব্যগ্রন্থ গুলিও তাই। শিক্ষক কৃষ্ণ গোপাল দাস বলেন-তুচ্ছ তৃণভূমি কিছুতেই মরে না। সেরকমই নজরুল ইসলাম বিশ্বাসের লেখা  রেখাপাত করবে। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি সাধন পাত্র। আরো উপস্থিত ছিলেন আলাল সেখ, মাজহারুল আনোয়ার শাহিন, মুস্তাকিম সেখ ও সব্যসাচী বিশ্বাস।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা