ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ধনবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি photo ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১:৩

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাংগাইলের ধনবাড়ী উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল জেলা কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ধনবাড়ী উপজেলা শাখা যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্কের বিষয় ছিল ‘কেবল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব’।

অনুষ্ঠানে উপজেলার ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, যদুনাপুর উচ্চ বিদ্যালয়, পাইস্কা উচ্চ বিদ্যালয় এবং পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের শিক্ষার্থী আল জুবায়ের সাম্য। দ্বিতীয় স্থান অধিকার করে যদুনাপুর উচ্চ বিদ্যালয়।

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শামসুল হক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মীর মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাজাহান, উপ-সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন টাংগাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর এ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান, ধনবাড়ী, একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ কবীর, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার, ধনবাড়ী প্রেসক্লাবেরর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক মো. পলাশ ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন খান, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন- আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেলের অধ্যাপক মনিরুল ইসলাম খান এবং ধনবাড়ী সরকারি কলেজের অধ্যাপক পাপড়ি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান বলেন, অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। দুর্নীতি রোধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি স্মার্ট জ্ঞাননির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

তিনি আরো বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তিনির্ভর, আত্মমর্যাদা ও সম্মানবোধের সৃষ্টি হয়। যুক্তিসঙ্গত কাজে স্বচ্ছতা ও ন্যায়বোধ জাগ্রত হয়। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিক যথাযথ দায়িত্ব পালনে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত