মোংলা বন্দরে এলার্ট ওয়ান জারি
জেটিতে নিরাপদে নোঙর করেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দরে নিরাপদে নোঙর করেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে বিএনএস শাপলা ও বিএনএস শৈবাল নামে জাহাজ দুটি নোঙর করে। এছাড়া বিএনএস প্রত্যাশা ও বিএনএস স্বাধীনতা নামে আরো দুটি যুদ্ধজাহাজ মোংলা নৌঘাঁটিতে নিরাপদে নোঙর করেছে। এই চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলায় আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব ‘অ্যালার্ট ওয়ান’ জারি করা হয়েছে।
এছাড়া ঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে এক সভায় এ প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বন্দরে অবস্থানরত সকল বাণিজ্যিক জাহাজসহ বন্দরের নিজস্ব নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্দরে অবস্থানরত আটটি জাহাজে সার, কয়লা ও ক্লিংকারসহ বেশ কয়েক প্রকার পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে বলেও জানান হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া।
এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলায় সকালে হালকা বাতাসহ বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান