ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে সৌদিয়া গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত, আহত ২০


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১১:৫২

চট্টগ্রাম-চন্দনাইশ-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের বাসের (চট্ট মেট্রো-ব ১১-১৮৯১) ধাক্কায় আলমগীর (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গাছবাড়িয়া কলেজ গেট কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর তার বাইসাইকেল চালিয়ে অসর্তক অবস্থায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি আলমগীরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আলমগীরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ