ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি photo ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ২:৩

‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী থানার কনফারেন্স রুমে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সদ্য পদোন্নতিপ্রাপ্ত ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী থানার নবাগত ওসি মো. শহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি।

এ সময় প্রধান অতিথি ফারহানা আফরোজ জেমি বিদায়ী কর্মকর্তা সম্পর্কে বলেন, পেশাগত ক্ষেত্রে তিনি একজন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

ধনবাড়ী থানার নবাগত ওসি মো. শহিদুল্লাহ বলেন, ধনবাড়ী উপজেলার আইনশৃংখলা সমুন্নত রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন আমাদের বিদায়ী পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী। সকলের আন্তরিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলেন তিনি। চাকরিসূত্রে বদলি স্বাভাবিক একটি বিষয়। তারপরও ধনবাড়ী থানায় তার অনেক সুন্দর স্মৃতি রয়ে যাবে। কথা বলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদায়ী পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় আমি বদলিসূত্রে ধনবাড়ী  ত্যাগ করছি। আমি নিঃসন্দেহে বলতে পারি ধনবাড়ী আমার ভাণ্ডারকে হৃদ্দ, সমৃদ্ধ করেছে, করেছে চিরকৃতজ্ঞতায় আবদ্ধ। বিদায়বেলায় ধনবাড়ীর মৃত্তিকা, মানুষ, প্রকৃতি সবকিছুই যেন পিছু ডেকে বলছে আমায়- হাসি দিয়ে যদি ডাকিলে তোমার, সারা জীবনের বেদনা; বিদায়বেলায়ও তবে হেসে যাও, ব্যথা পেয়ে আর কেঁদো না!

তিনি আরো বলেন, ধনবাড়ীবাসী আমাকে বিমোহিত করেছে, করেছে আলোকিত। ধনবাড়ী  আমার স্মৃতিতে সতত ভাস্বর হয়ে থাকবে। আমার সহকর্মীরা ছিল আমার প্রাণ, আপনাদের সহযোগিতায়ই আমি আমার কঠিন কাজকে সহজভাবে করতে পেরেছি। আপনাদের সবার প্রতি রইল অসীম কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা।

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন, পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলীর কর্মজীবনের প্রতিটি মুহূর্ত ছিল সাহস, নিষ্ঠা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল, তিনি সর্বদা দুর্বলদের পাশে দাঁড়িয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছেন।

আলোচনা শেষে বিদায়ী পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলীকে ধনবাড়ী থানা পুলিশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত