ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুুলনায় এইচপিভি টিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:৩৪

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, এইচপিভি টিকার মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তাই নিজে টিকা নিতে হবে এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করতে হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই টিকার গুরুত্ব অপরিসীম। তিনি বৃহস্পাতিবার খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভাগের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি কিশোরী যাতে টিকার আওতায় আসে সেদিকে নজর দিতে হবে। টিকার মাধ্যমে আমাদের রাষ্ট্রের অর্থনীতির ওপর যে চাপ সৃষ্টি করবে, তা যেন পুরোপুরি যুক্তিযুক্ত হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

প্রসঙ্গত, খুলনা বিভাগে প্রায় আট লাখ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুলনা জেলার ৯টি উপজেলায় ৭১ হাজার ৩২৮ কিশোরীকে এইচপিভি টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. কাজী আফজালুর রহমান, প্রকল্প পরিচালক ডা. মো. মাসুদুর রহমান, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক বিকাশ কুমার দাস,  সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গৌতম কুমার পাল, আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছা. মাকামী মাকছুদা উপস্থিত ছিলেন।

সকালে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা কলেজিয়েট গালর্স স্কুল অ্যান্ড উইমেন্স কলেজে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত