মান্দায় ৮ জুয়াড়ি আটক
নওগাঁর মান্দায় ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৯ আগস্ট) রাতে উপজেলার পরানপুর ইউপির কালীতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার বানিসর কালিতলা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩২), মৃত আশরাফ আলী মহালাতের ছেলে আলেকনুর (৩৫), মৃত আব্দুস সালামের ছেলে জাকির হোসেন (২৮), আব্দুস সাত্তারের ছেলে আক্তার হোসেন (২৮), বিলাত আলী সরদারের ছেলে আবুল কালাম (৪০), মৃত মুসা মণ্ডলের ছেলে মামুনুর রশিদ (৩৮), চককেশব গ্রামের মমতাজের ছেলে আল মামুন রশিদ (৩৫) এবং চকরঘুনাথ গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্র এলাকায় তাস-জুয়া ও নারী ব্যবসা করে আসছিল তারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পুলিশের একটি টিম ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীতলা বানেশ্বর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে