বাঁশখালীতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে (ইআইইআই) প্রকল্প বাস্তবায়ন বিষয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সার্বিক সহযোগিতায় এবং লিলিয়ান ফান্ডসের (এলএফ) অর্থায়নে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু ছালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আরিফুল ইসলাম, সিডিডির সিনিয়র কো-অর্ডিনেটর রেজাউল আলম, প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
উপস্থিত ছিলেন- ইউপি সচিব হারুনুর রশিদ, আরিফুর রহমান, জামাল উদ্দিন, নোভেল ভট্টাচার্যসহ বিভিন্ন ইউপির সচিবরা।
সভায় আরো উপস্থিত ছিলেন- বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক জনবাণী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ প্রমুখ।
যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রমে চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে কর্মপরিধি বিস্তৃত করার লক্ষ্যে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, পরিবেশ সুরক্ষায় ইতিবাচকতা প্রমাণে মানবকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে শূন্য থেকে ১২ বছর বয়সী নারী-শিশু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার দৃঢ়প্রত্যয়ে নতুন প্রকল্প সম্পর্কিত বাঁশখালীর বর্তমান অবস্থা, প্রকল্প সম্পর্কে ধারণা ও উদ্দেশ্য, স্টেকহোল্ডারদের ভূমিকা, দায়িত্ব এবং প্রকল্পের কর্মকৌশল ও পদ্ধতি সংক্রান্তে উন্মুক্ত আলোচনা, কার্যক্রম বিষয়ক প্রশ্নোত্তর, সুপারিশ, মতামত যাচাই ও পরামর্শ প্রদানসহ প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ ও সংস্থার কর্যক্রমকে আরো এগিয়ে নেয়া সংক্রান্তে বিশদভাবে দীর্ঘ আলোচনায় আলোকপাত করা হয়।
এ সময় জেএসইউএসর নতুন প্রকল্পের কর্যক্রম বাস্তবায়নে বাঁশখালী উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তা, ইউপি সচিব, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি