ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিব মাহবুবা ফারজানার মতবিনিময়


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১১:৪২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানার সহিত দপ্তরের কর্মকর্তাদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 বৃহস্পতিবার (২৪শে অক্টোবর)  সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম (দল) হিসাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের নিকট জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানগণ তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিদ্যমান সমস্যার বিষয় সচিবের নিকট উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিষয়ের আলোকে রেকর্ড অভ্ নোটস্ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। রেকর্ড অভ্ নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সচিব সভায় আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৩শে অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম মাহবুবা ফারজানা-কে সচিব পদে পদোন্নতি প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

T.A.S / T.A.S

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন