ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৬৪ গায়েবি মামলার ৩৮৩৮ আসামি খালাস


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ২:২৪

বিগত সরকারের আমলে বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ৬৪ গায়েবি মামলার ৩ হাজার ৮৩৮ আসামিকে খালাস প্রদান করেছেন চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট কাজী সহিদুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি ও দমিয়ে রাখার জন্য ভুয়া গায়েবি মামলা ছিল অন্যতম কৌশল। এক্ষেত্রে আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। কিছু ফ্যাসিস্ট ভাবধারার বিচারক বিগত সরকারের সহয়তাকারী হাতিয়ার হিসেবে নিজেদের ব্যবহার করেছেন। ভুয়া গায়েবি মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় আসামিদের জামিন মঞ্জুর করা হতো না। কোনোভাবে উচ্চ আদালত থেকে জামিনে এলে নিম্ন আদালতে তাদের ইচ্ছামতো হয়রানি করার নজির রয়েছে অনেক। নিম্ন আদালতের কোনো বিচারক ফ্যাসিস্ট ভাবধারার বাইরে গিয়ে ন্যায়সঙ্গত আদেশ দিলে ওই বিচারককেও হয়রানির শিকার হতে হয়েছে। ন্যায়সঙ্গত আদেশ না পেয়ে আদালতকে ভীতিকর জায়গা হিসেবে বিবেচনা করতেন সাধারণ নাগরিকরা। হয়রানির কারণে আদালতের প্রতি গণমানুষের আস্থার সংকট দীর্ঘদিনের। এসব সংকট কাটাতে কিছু সাহসী বিচারকের ভূমিকায় প্রশংসিত হয়েছে বিচার বিভাগ। 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে কাজী সহিদুল ইসলাম যোগদানের পর তার বলিষ্ঠ ভূমিকায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়বিচারপ্রাপ্তি নিশ্চিত হয় এবং এ আদালতের বিচার ব্যবস্থায় গতিশীলতা ফিরে আসে। তিনি বেশকিছু আলোচিত রাজনৈতিক গায়েবি মামলা নিষ্পত্তি করে বিএনপি-জামায়াতসহ বিরোধীদলীয় নেতাকর্মী আসামিদের খালাস প্রদান করেন। তারমধ্যে অন্যতম বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন অধ্যাপক মো. আসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ ম ম শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী। 

আদালত সূত্রে জানা যায়, চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট কাজী সহিদলু ইসলাম যোগদানের পর থেকে তিনি বিচারকদের সাথে বৈঠক করে ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেন। কোনো বিচারপ্রার্থী যাতে হয়রানির শিকার না হয় কিংবা ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি-জামায়াতসহ বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক ৬৪টি মামলায় ৩ হাজার ৮৩৮ জন নেতাকর্মীকে খালাস প্রদান করেন চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। এছাড়াও চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেটের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়েরকৃত ৯৩টি রাজনৈতিক ও হয়রানিমূলক মামলায় চূড়ান্ত রিপোর্ট গ্রহণপূর্বক উক্ত মামলায় অভিযুক্ত বিএনপি-জামায়াতসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের অব্যাহতি দেয়া হয়। বর্তমানে এই জেলায় এ ধরনের মামলা আর তদন্তাধীন নেই।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান