ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবি কেন্দ্রে কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:২৩

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৫ হাজার ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৭১.৮১ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়টির তিনটি একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় বিভাগীয় কেন্দ্র হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ায় এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কেসিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক, সংশ্লিষ্ট অন্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য