ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুলনা আর্ট স্কুলের আয়োজনে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৪৫

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে তিন দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং নাটক ‘মহুয়া’ পালা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুবি উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন, শিশুরা হলো মাটির মতো, শিশুদের কথা শুনতে হবে। শিশুদের নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ রূপকার। আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামীদিনের নেতৃত্ব। এজন্য তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন ও বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।

পরে প্রধান অতিথি জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে তিন দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া অডিটরিয়ামে খুলনা আর্ট স্কুলের শিক্ষার্থীরা ‘মহুয়া’ পালা নাট্য প্রদর্শন করে।

জাতীয় সঙ্গীত পরিবশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য