ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের কার্যক্রম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১২:৩৮

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। দীর্ঘদিন ধরে ভবনটির বেহালদশা হলেও নান জটিলতায় আটকে রয়েছে উন্নয়নকাজ। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের অফিস পরিচালনা করতে হচ্ছে। গত বৃহস্পতিবার অফিসরুমের তালা খুলে কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পান রুমের উপরের দেয়ালের একটি স্থানের কিছু অংশ ভেঙে ধ্বংসস্তূপ নিচে পড়ে রয়েছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে সঠিকভাবে সেবা প্রদান করতে পারছেন না।

সরেজমিন দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি)-এর রুমের ছাদের পিলারের কিছু অংশ ভেঙে পড়েছে। শুধু এক রুমে নয়, অন্যান্য রুমের দেয়ালে ধরেছে ফাটল। ভবনটিতে দীর্ঘদিন ধরে ধরে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় কর্মকর্তারা স্বাচ্ছান্দ্যে সেবা প্রদান করতে পারছেন না। দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার কোনো নির্দিষ্ট স্থান ভূমি অফিস দিতে পারছে না।

অফিস সূত্রে জানা যায়, ভবনটি ত্রুটিযুক্ত থাকায় ভূমি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে এ আবেদন আর আশার আলো দেখেনি।

বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম জানান, বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলার একটি ব্যস্ততম উপজেলা। প্রতিদিন অনেক সেবাপ্রার্থী এখানে তাদের কাজে আসেন। এখানে কোনো ওয়েটিং রুমও নেই। দূর থেকে আসা সেবাগ্রহীতাদের অপেক্ষা করতেও সমস্যা হয়। আর বটিয়াঘাটা উপজেলার ভূমি অফিসটির অবস্থা ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভূমি অফিসটি স্থানান্তর করা এখন সময়ের দাবি।

সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন বলেন, বটিয়াঘাটা একটি ব্যস্ততম উপজেলা। আমি গত ১৭ তারিখ এখানে যোগদান করেছি। আমি যোগদান করেই এমন অবস্থা দেখেছি। ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কাজ করতে তো সমস্যা হচ্ছেই, সেবাগ্রহীতাদেরও সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার সকালে অফিসরুমের দরজা খুলে ভেঙে পড়া অংশ দেখা যায়। বিভিন্ন রুমের অবস্থা প্রায় একই ধরনের। বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি জানান, আমি ঘটনার দিন সকালে অফিসে এসেই ভাঙা অবস্থা দেখেছি। দেখে আমার খুবই খারাপ লেগেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত নির্দেশনা আসবে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক