ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় যুবলীগ নেতা গ্রেফতার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৪:৪৯

নেত্রকোনার বারহাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মিছিলে হামলা, গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগে করা মামলায় বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননানকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

গ্রেফতার হওয়া আননান নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমা ওরফে কাচু মিয়ার ছেলে। তিনি বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোপালপুর বাজারে এসে পৌঁছান। তখন ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আননান ওরফে আদনাল।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, আননান একজন এজাহারভুক্ত আসামি। শুক্রবার রাতে তাকে বাউসী এলাকার একটি চায়ের দোকান থেকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে