খুলনায় সমন্বয়ক পরিচয়ে ভীতি প্রদর্শন, আটক ২
খুলনায় সমন্বয়ক পরিচয় দিয়ে নগরীর ফারাজীপাড়া এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি প্রদর্শন ও ভীতি ছড়ানোর ঘটনায় দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের সেনা সদস্যদের হাতে তুলে দেয়া হয়। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ২টার দিকে ৩-৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ৫০/৫১ নম্বর ফরাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে প্রবেশ করে। এ সময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেন। ঘটনাস্থলে সেনা সদস্যদের ৪টি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
মোংলা ওয়াটার টান্সপোর্ট কোম্পানির এমডি আবদুল গফফার জানান, দুপুরে কয়েকজন যুবক নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজছিল। তাদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। আশপাশের দোকানদাররা এগিয়ে এসে যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা সন্দেহজনক আচরণ করে। পরে সেনা ক্যাম্পে খবর দিলে তারা এসে দুই যুবককে নিয়ে যান।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন