ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জানাজায় মানুষের ঢল

মা-মেয়ের খুনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১২:৪৯

কক্সবাজারের কুতুবদিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজা শেষে আলী আকবর ডেইল আবদুল হাদি সিকদারপাড়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মা-মেয়েকে। জানাজায় শরিক হতে মুসল্লিদের ঢল নামে। মা-মেয়েকে একনজর দেখতে হাজার হাজার নারী-পুরুষের ভিড় জমে যায় বাড়ির সামনে। একসাথে দুটি জানাজায় অংশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।

পুলিশ হেফাজতে স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নেন ব্যবসায়ী নুরুল আবছার। নামাজ শেষে তাকে পুনরায় পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী নুরুকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের মাঝামাঝি সময়ে নিজ বাড়িতে মা-মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়। নামাজ শেষে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তে হাজার হাজার মানুষ ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

এলাকাবাসী ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, জুমার নামাজ শেষে নুরু সওদাগর একটি সেলুন বসেছিলেন। কোন একজন কাস্টমার আসলে দোকান খোলার জন্য চাবির দরকার হয়। পরিচিত একটি বাচ্চাকে বাড়িতে চাবির আনার জন্য পাঠান তিনি। বাচ্চাটি বাড়িতে গিয়ে রক্তের বন্যা দেখে দৌড়ে এসে তাকে জানায়। ঘটনা শুনে তিনি বাড়ি ছুটে যান। রান্নাঘরে স্ত্রী-কন্যার রক্তাক্ত দেহ দেখে তিনি চিৎকার দেন এবং সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান স্ত্রীর গায়ের ওপর। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। 

প্রতিবেশী হ্যাপি জানান, রুনা একজন শান্তশিষ্ট মহিলা। কোনোদিন স্বামীর সাথে ঝগড়াঝাটি করতে শোনেননি। জুমার নামাজের আগে রুনার সাথে তার কথাও হয়েছে। ছোট মেয়েটি সবেমাত্র তার সন্তানের সাথে খেলে বাড়িতে গেছে। নামাজের পর শুনতে পান মা-মেয়েকে হত্যা করা হয়েছে।

নুরুর চাচাতো মামা আইয়ুব খান জানান, ঘটনাস্থল থেকে নুরু সওদাগরকে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করান। জ্ঞান ফিরে আসার পর শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিকটাত্মীয়দের সাথে কথা বলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ কিংবা জটিল কোনো সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সাথেও তিনি ভালো ব্যবহার করতেন বলে জানা যায়। জামায়াত মতাদর্শের হওয়ায় আওয়ামী লীগ আমলে জ্বালাও-পোড়াও মামলায় জেল খেটেছেন।

স্থানীয়দের অনেকেই আবার নানাভাবে নুরু সওদাগরের দিকে সন্দেহ পোষণ করছেন। কেউ কেউ বলছেন, তিনি পরকীয়ায় লিপ্ত। স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় খুন করেছেন। খুনের বিষয়টি ছোট মেয়ে দেখায় তাকেও খুন করা হয়েছে। নানাজন নানাভাবে মন্তব্য করছেন। 

ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার কোনো রহস্য বের করতে পারেনি। এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসাইন বলেন, পুরোদমে তদন্ত চলছে। শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।

এমএসএম / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে