ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ২:৩৯

বিভিন্ন আয়োজনে কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয়।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ।

এ সময় ১৩টি ইউনিয়ন ও পৌর ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামান / জামান

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ