ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় গ্রেফতার ২


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৩:১৯

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা তারেক হোসেন এবং মানুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তারেক হোসেন উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে এবং ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম।

জানা গেছে, তারেক হোসেন বিস্ফোরক মামলার এজাহারনামীয় ৪৭নং আসামি। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় বগুড়া সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়।

এছাড়া আগে একই মামলার এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে এসআই রাজিব আলী ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিধইল গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মামুনুর রশিদ মামুন উপজেলার সিধইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার তাকে বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৩নং ভাটড়া ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ সেপ্টেম্বর ভাটড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির