ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে রসিদবিহীন পরীক্ষা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৩:২৩

জাতীয় গ্রিড লাইনের বিদ্যুৎ সরবরাহের পর থেকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সব ধরনের রক্ত পরীক্ষাসহ বিভিন্ন প্যাথোলজি সেবা পাওয়া যাচ্ছে। সরকারি মূল্যে এসব সেবা গ্রহণ করতে প্রতিদিন ভিড় বাড়ছে হাসপাতালে।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, প্রতিদিন কয়েকশ রোগী চিকিৎসাসেবা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। লাইন ধরে টিকিট কেটে ডাক্তার দেখান। পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে হাসাপাতালের ল্যাবে যাচ্ছেন। 

প্যাথলোজি বিভাগের সামনে বেশ কয়েকজন রোগীর সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, বাইরের অর্ধেক মূল্যে এখানে টেস্ট করা যাচ্ছে। তাই লাইন ধরেছে রোগীরা। রিপোর্টও পাওয়া যাচ্ছে কম সময়ের মধ্যে। কিন্তু মানি রিসিট দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন রোগীরা। এতে তাদের মনে সন্দেহ দেখা দিয়েছে পরীক্ষার ফি সরকারি কোষাগারে যাচ্ছে কিনা তা নিয়ে।

কিছু রোগী অভিযোগ করেন, হাসপাতালে এক্স-রে, ডেন্টালসহ একাধিক আধুনিক যন্ত্রপাতি থাকার পরও অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ পরীক্ষা এখানে করা যাচ্ছে না। আধুনিক ডেলিভারি সেকশন থাকলেও সেখানে সন্ধ্যার পরে সেবা বন্ধ থাকে। তখন রোগী ও রোগীর স্বজনরা জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অনেক সময়ক্ষেপণ করে রাতের বেলায় রোগী রেফার করে দেয়া হয়, যে কারণে তাদের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দ্বীপ ছাড়তে হচ্ছে। 

কায়ছার হামিদ নামে এক শিক্ষক জানিয়েছেন, তিনি চার দিন ধরে হাসপাতালে আল্ট্রাসনো করার জন্য স্ত্রীকে নিয়ে আসা-যাওয়া করছেন। কিন্তু  তিনি সেবাটা পাচ্ছেন না।

রোগীদের অভিযোগের ভিত্তিতে কেন রসিদ দেয়া হচ্ছে না- জানতে চাইলে ল্যাব টেকনোলজিস্ট হৃদয় আহমেদ বলেন, জনবল সংকট এবং সময়স্বল্পতার কারণে সমস্যা হচ্ছে। তবে কেউ জরুরি চাইলে দিচ্ছি। এতে সময় নষ্ট হয়। রিপোর্ট দিতে দেরি হয়। বিস্তারিত জানতে স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি। 

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, মানি রিসিট তো দেয়া হয়। এক্স-রে টেকনিশিয়ান না থাকায় এক্স-রে করা যাচ্ছে না। সিজারিয়ান রাতে করা হয় কিন্তু খারাপ রোগী তো সব ম্যানেজ করা এখানে সম্ভব নয়। তাই খারাপ রোগীগুলো রেফার করা হয়। আল্ট্রাসনোর ডাক্তারের চাকরি শেষ। আল্ট্রা অন্য ডাক্তারদের দিয়ে করাচ্ছি। সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে। যেহেতু আল্ট্রার ডাক্তার স্পেশালি কেউ নেই। তাই জনবলের অভাবে সময় লাগছে।

তিনি আরো বলেন, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেকে একটি পূর্ণাঙ্গ আধুনিক সেবাসংবলিত হাসপাতালে পরিণত করতে যথাসাধ্য চেষ্টা করেছি। সফলও হয়েছি। মানুষ সেবা পাচ্ছে। সেবার গুণগতমান বেড়েছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এখন জনবল সংকটের কারণে কিছু সমস্যা দেখা যাচ্ছে। 

এমএসএম / জামান

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু