স্ত্রী-সন্তান খুনের ঘটনায় স্বামী আসামি, গ্রেফতার ৩
কক্সবাজারের কুতুবদিয়ার শান্তি বাজারে ব্যবসায়ী নুরুর স্ত্রী-সন্তান খুনের ঘটনায় নুরুকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে। নিহত রুনার বড় ভাই হাফেজ সিরাজ দৌল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং ১৭, তারিখ ২৬ অক্টোবর)। ওই মামলায় পুলিশ হেফাজতে থাকা নিহতের স্বামী নুরুকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহজনক আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নিহতের ভাই গিয়াসউদ্দিন জানান, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করলে খুনের মূল রহস্য বেরিয়ে আসবে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান তিনি।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসাইন জানান, স্ত্রী-সন্তান খুনের ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২