গুরুদাসপুরে কীটনাশক ব্যবসায়ীর গুদাম থেকে ১৫০ বস্তা সার জব্দ ও জরিমানা
নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে সার মজুদ রাখায় ‘মেসার্স শাহরিয়ার ট্রেডার্স’ এর গুদাম থেকে ১৫০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে অবৈধভাবে সার মজুতের অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক শাহমাহমুদ রিপনকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
শনবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কৈডিমা বাজারের ওই গুদামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম। এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, অভিযুক্ত ব্যবসায়ি শাহ শাহমামুদ দীর্ঘদিন ধরে কীট নাশকের লাইসেন্সে আহমেদপুর বাজারে সার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। জব্দকৃত ১৫০ বস্তা সার সোমবার প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
স্থানীয়রা জানান, গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ি শাহমামুদের খুচরা কীটনাশক বিক্রির দোকান রয়েছে বড়াইগ্রামের আহমেদপুর বাজারে। কিন্তু মেসার্স শাহরিয়ার ট্রেডার্স নামে কীটনাশকের গুদামে সারের অবৈধ মজুত করতেন কৈডিমা বাজারে। পতেঙ্গা টিএসপিসহ প্রয়োজনীয় সার অবৈধভাবে মজুত করে কৃষকের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন শাহমাহমুদ।
গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, রবিশষ্য মওসুম শুরু হতে যাচ্ছে। এই এসময় কৃষক পর্যায়ে সারের ব্যপক চাহিদা রয়েছে। কেউ যাতে অবৈধ মজুতের মাধ্যমে কৃত্তিম সংকট তৈরি করে কৃষকের কাছে উচ্চ মূল্য নিতে না পারেন, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার সোমবারে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি