বারহাট্টায় হত্যা, চাঁদবাজী মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
হত্যা, চাঁদাবাজীসহ প্রায় ডজন খানেক মামলায় পালিয়ে বেড়ানো আসামি নেত্রকোনা বারহাট্টার আওয়ামী লীগ নেতা আল-আমিন সেনাবাহিনীর হাতে গ্রেফতার।
গতকাল (২৭ অক্টোবর) রবিবার গভীর রাতে ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের আল-আমিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা আল-আমিন বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। তিনি চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই।
সার্জেন্ট জাহের বলেন, হত্যা, চাঁদাবাজীসহ বিভিন্ন মামলার আসামি আল-আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকায় ছোট একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ ১৯ দিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবশেষ গতকাল মধ্য রাতে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বারহাট্টা থানায় হত্যা, চাঁদাবাজীসহ অনেক মামলা রয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আল-আমিন অনেকগুলো মামলার আসামি। সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর সে এখন আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা