কুতুবদিয়া চলাচলের রাস্তা দখল করে মৎস্য ঘের
কুতুবদিয়ায় শত বছরেরও বেশি সময় ধরে চলাচলের রাস্তা দখল করে নিয়েছে প্রভাবশালীরা। শুধু তাই নয়; সরকারী রাস্তা দিয়ে নির্মাণ সামগ্রী পরিবহনেও বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে প্রভাবশালীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলাও চালিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ২নং ওয়ার্ড আনু বাপের পাড়ায়। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, আনু বাপের পাড়ার প্রায় ২৫ পরিবারের শত বছর ধরে চলাচলের একমাত্র রাস্তা ছিল মৃত আবদুস সাত্তারের পুর্ব পুকুর পাড়। শত বছর পর সম্প্রতি স্থানীয় মিজবাহ উদ্দিন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে রাস্তাটি দখল করে নেয়।
মৃত আবদুস সাত্তারের পুত্র জাফর আলম জানান, আমার বাবা মৃত আবদুস সাত্তার মৌসুম ভিত্তিক মজুরীতে কাজ করতেন ইবনে আমিনের বাসায়। ২শ আড়ি ধানের বিনিময়ে আমার বাবা রাস্তাটি কিনে নেন। তৎকালীন বেচাকেনায় মানুষের বিশ্বাসের জায়গাই ছিল মূল দলিল। ইবনে আমিন এবং তার সন্তান মহিবুল্লাহ চৌধুরী বেঁচে থাকা পর্যন্ত আমরা নির্বিঘ্নে হাঁটাচলা করি। প্রায় শত বছর পর ইবনে আমিনের নাতি আ’লীগ নেতা মিজবাহ উদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করে নেয়।
জাফর আলমের বড় ছেলে মনসুর আলম জানান, তিনি পেশাগত কারণে চট্টগ্রাম থাকেন। তার পরিবারে কথা বলার মত কেউ না থাকার সুবাদে মিজবাহ উদ্দিন পুকুর পাড় (চলাচলের রাস্তা) ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দখল করে মৎস্য ঘের তৈরি করেছে।
তিনি আরো বলেন, মৃত মহিবুল্লাহ চৌধুরীর ছেলে মিজবাহ উদ্দিনকে আমরা অনেক অনুরোধ করেছি রাস্তাটি ছেড়ে দেয়ার জন্য। প্রয়োজনে জমির মূল্য আবারো পরিশোধ করবো বলেছি। তারপরও সে পুকুর পাড় (চলাচলের রাস্তাটি) দখল ছাড়েনি।
মনসুর আলম বলেন, চলাচলের রাস্তার পাশে আমার মায়ের হাতে লাগানো দুটি বড় নারিকেল গাছ ছিল। মিজবাহ উদ্দিনের সন্ত্রাসীরা গাছ দুটো কেটে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে।
ভুক্তভোগী মনসুর আলম জানান, মিজবাহ উদ্দিন গং আজম রোড নির্মাণে সরকারী বরাদ্দের টাকা নিয়েছেন। এরপরও তারা রাস্তার অংশ বাদ দিয়ে জমি পরিমাপ করেছেন। যার ফলে সে আমাদের সীমানায় ঢুকে গেছে। তিনি প্রশাসনিকভাবে সঠিক পরিমাপেরও দাবি জানান।
অন্যদিকে শত বছর ধরে চলা সরকারী রাস্তায় উভয়পাশ দখল করে গড়ে উঠেছে দোকানপাট। তৎকালীন আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে শফিউল মোরশেদ ও মিজবাহ উদ্দিন গং রাস্তার খাস জমি দখল করে রেখেছে। কিছু অংশে দোকান ও কিছু অংশ মিজবাহ উদ্দিন মৎস ঘের করে দখল করে রেখেছে। ফলে মানুষের চলাচল ও মালামাল পরিবহনের চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এদিকে চলতি বছরের বর্ষায় রাস্তাটি চরম ক্ষতিগ্রস্থ হয়। ভুক্তভোগী মনসুর আলম রাস্তার সংস্কার করেই বাড়ি নির্মাণ সামগ্রী পরিবহন করছিল। ওই সময় সরকারী রাস্তা দিয়ে মালামাল পরিবহনে বাধা সৃষ্টি করে মিজবাহ উদ্দিনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এনিয়ে বাকবিতন্ডা হলে মৃত আবু তাহেরের ছেলে মনছুর আলম, আমির হোছাইনের ছেলে জকির আলম, মনছুল আলমের মেয়ে খুশিদা বেগম মনসুর আলমের ঘরে ঢুকে তাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এনিয়ে ভুক্তভোগী মনসুর আলম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুতুবদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত ও মীমাংসার জন্য উত্তর ধুরুং ১নং ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়েছে।
ওই পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম জানান, বিষয়টি মিমাংসার জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার পরিষদে উভয় পক্ষকে হাজির হতে বলা বলেছেন তিনি।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক