ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৪:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গত রবিবার (২৭ অক্টোবর) সকাল ৬টার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নন্দীগ্রাম উপজেলা যুবদল। পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই সাথে বিভিন্ন এতিম খানায় দুপুরে এবং রাতে খাবার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো, আলাউদ্দিন সরকার বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেও দেশে থাকা স্বৈরাচার আওয়ামীলীগ পেতাত্বাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা অন্ধকারের আশ্রয় নিয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। জনমনে ভীতি সৃষ্টির লক্ষে দেশের সর্বোবৃহত রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে দলীও ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। সুতরাং দেশে আওয়ামী লীগ পেতাত্বাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো, বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো, আলেকজান্ডার। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুর রউফ রুবেল, জামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, মেহেদী হাসান শাহীন, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, এম এ হান্নান খাঁন, জি আর সৈকত উদ্দিন, গোলাপ আকন্দ, গোলাপ হোসেন, আলমগীর হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির