কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮শে অক্টোবর) বিকাল ৩টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী।
এসময় আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী সাইফুল্লাহ,ইউনিট সদস্য মাওঃ রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি হাসান আল মামুন,কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র বসাকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সরকারের কাছে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর সংগঠিত আওয়ামীলীগের লগী বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কামনা করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান