বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ, এসআই জসিম উদ্দিন, এসআই আহসান হাবীব, এসআই হাফিজুর রহমান, এসআই গোলাম সরওয়ার ও এসআই দয়াল চন্দ্র ভৌমিকসহ সঙ্গীয় সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শেখেরখীল ইউপির ৭নং ওয়ার্ডের ফকিরপাড়ার বলি মাঝির বাড়ির মো. আব্দুল আলিমের ছেলে মো. মামুনুর রশীদ (২১), পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদি নোয়াপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমির হোসেন (৪০), সরল ইউপির ৮নং ওয়ার্ডের পাইরাং এলাকার আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দিন (২২), একই ইউপির ৫নং ওয়ার্ডের পশ্চিম মিনজিরিতলা এলাকার মো. লোকমানের ছেলে মোস্তাক (৪০), বৈলছড়ী ইউপির ৩নং ওয়ার্ডের সাজু বর বাড়ির শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ওরফে ছোটন (২৪), কালীপুর ইউপির ৯নং ওয়ার্ডের আলীর বর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাশেদ (২৬)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি