শালিখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মাগুরার শালিখায় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও পণ্যের মূল্যতালিকা না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় উপজেলা সদরের আড়পাড়া বাজারের পলাশ স্টোরকে ৫০০ টাকা, পবিত্র স্টোরকে ১৫০০ টাকা এবং এমআর ট্রেডার্সকে দুই হাজার টাকাসহ তিন মুদি ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের মাগুরা জেলার সহকারী পরিচালক মামুনুল হাসান, মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামাণিক, শালিখা থানার উপ-পরিদর্শক (এএসাই) গনি মিয়া, শালিখা উপজেলা প্রসেস সার্ভার অলিয়ার রহমানসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে উপজেলা সদরের আড়পাড়া বাজারের তিন ব্যবসায়ীকে চার হাজার জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল